bohubrihiorganics.com—স্পেশাল হেয়ার কম্বো রুটিন আপু/ভাইয়া, আমাদের এই ৫টি প্রোডাক্টের কম্বোটি আপনার চুলের রুক্ষতা দূর করে চুলকে সিল্কি ও প্রাণবন্ত করতে সাহায্য করবে। সেরা রেজাল্টের জন্য নিচের নিয়মটি প্রোপারলি ফলো করবেন: 🌙 রাতের প্রিপারেশন (সপ্তাহে ৩ দিন) Hair Oil: সপ্তাহে যেকোনো ৩ দিন রাতে ঘুমানোর আগে Hair Oil পুরো মাথার ত্বকে (Scalp) এবং চুলে ম্যাসাজ করে ওভারনাইট (সারারাত) রেখে দেবেন। 🚿 গোসলের সময় ব্যবহারের নিয়ম (পরদিন সকালে) 🤚ধাপ ১ (Hair Talc Pack): সকালে শ্যাম্পু করার আগে, তেল দেওয়া চুলেই এই প্যাকটি ব্যবহার করতে হবে। ১ প্যাকেট Hair Talc Pack-এর সাথে ২ চামচ হেয়ার অয়েল এবং ১টি আস্ত ডিম একসাথে খুব ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় (Scalp) এবং চুলে ভালোমতো লাগিয়ে রাখুন। 🤚ধাপ ২ (First Shampoo Wash): প্যাকটি লাগানোর পর ৩০ মিনিট রেখে, প্রথমে Shampoo দিয়ে পুরো চুল ও স্ক্যাল্প একবার ভালোভাবে ধুয়ে ফেলুন। 🤚ধাপ ৩ (Hair Gel / Spa Conditioner): শ্যাম্পু করার পর ভেজা চুলে Hair Gel (যা মূলত একটি স্পা কন্ডিশনার) ব্যবহার করবেন। ⚠️ অত্যন্ত জরুরি নোট: এই হেয়ার জেলটি কোনোভাবেই মাথার ত্বকে বা স্ক্যাল্পে লাগানো যাবে না; এটি শুধুমাত্র চুলের মাঝখান থেকে আগার দিকে লাগাবেন। স্ক্যাল্পে লাগালে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে। 🤕ধাপ ৪ (Second Shampoo Wash): চুলে জেল/কন্ডিশনার লাগানোর পর, শেষ ধাপে আবার Shampoo দিয়ে পুরো চুল খুব ভালো করে ২বার ওয়াশ করে ধুয়ে ফেলবেন। 💡 বিশেষ সতর্কবার্তা: "আপু/ভাইয়া, আমাদের কম্বোর হেয়ার জেলটি মূলত একটি স্পা কন্ডিশনার। এটি ভুলেও কখনো মাথার ত্বকে (Scalp) লাগাবেন না, শুধু চুলের লেন্থে বা আগার দিকে ব্যবহার করবেন। আর চুলের গোড়াকে মজবুত ও পুষ্টি দিতে আমাদের কমপ্লিমেন্টারি Hair Talc Pack-টি ডিম ও তেলসহ নিয়মিত ব্যবহার করবেন।
What's included: